🔎 GHUSH.NET • প্রকাশ্য অভিযোগ

উদ্দেশ্যমূলক হয়রানি ও অনিয়মের অভিযোগ

Complaint ID: GH-20260904-DE87D1
● কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে🔍 verified👁️ 163 বার দেখা
ঘটনার তারিখ05 Aug 2026
অভিযোগে উল্লিখিত ঘুষ৳ 1,500.00
স্থানরংপুর বিভাগ • ঠাকুরগাঁও জেলা
সংশ্লিষ্ট দপ্তরউল্লেখ নেই
প্রকাশের তারিখ04 Sep 2026
অভিযোগের ধরনবেনামী অভিযোগ

📝 অভিযোগের বিবরণ

পাসপোর্ট সংক্রান্ত সকল তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও পাসপোর্ট অফিসে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে। আমি আমার এক পরিচিত ব্যক্তির সকল তথ্য জাতীয় পরিচয়পত্র (NID) অনুযায়ী সঠিকভাবে পূরণ করে DBBL-এর মাধ্যমে পাসপোর্টের নির্ধারিত ফি জমা দিই। টাকা জমা দেওয়ার পর চ্যালান কপিও যথাযথভাবে সংগ্রহ করা হয়। পরবর্তীতে তিনি পাসপোর্ট অফিসে গেলে কর্মকর্তারা জানান যে, আবেদনপত্র ও NID-তে তথ্য থাকলেও তাদের সিস্টেমে তা দেখা যাচ্ছে না এবং বিষয়টি সংশোধন করে নিয়ে আসতে হবে। অথচ NID, জন্মনিবন্ধন সনদ এবং পাসপোর্ট আবেদনে একই তথ্য দেওয়া হয়েছিল। দুই দিন পর পুনরায় পাসপোর্ট অফিসে গেলে আগের সমস্যার কথা না বলে এবার নতুনভাবে বলা হয় যে, পাসপোর্টের টাকা জমা হয়নি। বিষয়টি অত্যন্ত অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ। কারণ, টাকা জমা না হলে ব্যাংক থেকে চ্যালান কপি পাওয়ার কথা নয়। একজন পাসপোর্ট কর্মকর্তা বা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিষয়টি যাচাই করার সুযোগও থাকার কথা। পরবর্তীতে পাসপোর্ট অফিসের একজন কথিত মধ্যস্থতাকারী/দালাল এসে জানান যে, টাকা জমা হয়নি এবং তাকে ২,০০০ (দুই হাজার) টাকা দিলে তিনি বিষয়টি ঠিক করে দিতে পারবেন। পাসপোর্ট অফিসের দায়িত্বশীল ব্যক্তিদের অসহযোগিতা, দুর্ব্যবহার এবং বারবার নতুন নতুন সমস্যা দেখানোর কারণে একপর্যায়ে বাধ্য হয়ে বিষয়টি সমাধানের জন্য তাকে টাকা দিতে রাজি হতে হয়। পরবর্তীতে টাকা দেওয়ার পর পুনরায় পাসপোর্ট অফিসে গেলে দেখা যায়, তখন আর কোনো সমস্যা নেই এবং আবেদনটি স্বাভাবিকভাবে গ্রহণ করা হচ্ছে। যে ব্যক্তি টাকা দাবি করেছিলেন, তার মোবাইল নম্বরও আমার কাছে সংরক্ষিত আছে। উপরোক্ত ঘটনাটি থেকে প্রতীয়মান হয় যে, সঠিক কাগজপত্র ও তথ্য থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হয়েছে এবং পরবর্তীতে অবৈধভাবে অর্থ দাবি করা হয়েছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে সাধারণ নাগরিকদের এ ধরনের হয়রানি ও অনিয়ম থেকে রক্ষা করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি।
ℹ️ স্বচ্ছতার নোট: এই পেজে প্রকাশিত তথ্য অভিযোগ ও প্রকাশযোগ্য রেকর্ডের ভিত্তিতে দেখানো হয়েছে। “অভিযোগে উল্লিখিত ঘুষ” প্রমাণিত ঘুষের পরিমাণ বোঝায় না। কর্তৃপক্ষের জবাব ও পরবর্তী ব্যবস্থা পাওয়া গেলে তা প্রকাশযোগ্য হিসেবে যুক্ত হতে পারে।